# Tags

দৌলতপুরে নালিশী জমির প্রায় ৩ লাখ টাকা মুল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ

সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগর ইইপির মরিচা ফিলিপ নগর ডিগ্রি কলেজের পাশে এক নিরীহ ব্যাক্তির নালিশী জমির২৪ টি মেহেগুনির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় জমির মালিক শফিউল ইসলাম বাদী হয়ে দৌলতপুর উপজেলা পরিষদে অবস্থিত আর্মি ক্যাম্পে অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়,উপজেলার ফিলিপ নগর ইউপির গোলাবাড়িয়া গ্রামের শফিউল ইসলাম তার শরিকান ৪ কাঠা জামির উপর ২৪ টি মেহেগনির গাছ লাগিয়ে দখল করে আসছিল। কিন্তু তার আরেক শরিক হঠাৎ করে ও জমি দখলে নেওয়ার চেষ্টা করলে জমির মালিক শফিউল ইসলাম জানতে পেরে জমির উপর গত ১৪/৫/২৫ ইং তারিখে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা জারি করেন। যার নং ১৩৫/১৫।কিন্তু বিবাদী উজ্জ্বল (৪০) স্বপন (৫৬) বাড্ডু (৩৪) আলিফ (২৩) রাশেদ (২২) সহ ২০/২৫ জন ক্ষিপ্ত হয়ে লাঠি সুঠা রামদা নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে সোমবার সকাল ৯ টাই নারিশী জমির উপরের থাকা ২৪ টি মোটা তাজা মেহেগনির গাছ জোর পুর্বক বৈদ্যোতিক কোরাত দিয়ে কেটে নিয়ে যায়। পরে বাদী শফিউল ইসলাম তার লোক জন নিয়ে গেলে তাদের কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন জখমের হুমকি দেয়। পরে বাদী ৯৯৯ ফোন দিয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে শফিউল ইসলাম নিজে বাদী হয়ে দৌলতপুর আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।